চিংড়ি মাছের মালাইকারি
#goldenapron2
পোস্ট 6
স্টেট bengali
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ টা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিতে হবে।এবার কড়াই তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে পিঁয়াজ কুচি দিয়ে ভাঁজতে হবে ।
- 2
একটু লাল হয়ে গেল তাতে আদা রসুন বাটা দিয়ে নাড়তে হবে, কিছুক্ষন পর টমেটো কুচি দিয়ে নাড়তে হবে। টমেটো যখন নরম হয়ে যাবে তাতে ধনে জিরে গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়ো,হলুদ, দিয়ে নাড়তে হবে । মশলা যাতে পুড়ে না যায় তাই একটু জল দিতে হবে।
- 3
যখন মশলা থেকে তেল ছাড়বে তখন তার মধ্যে বাদাম পেস্তা দিয়ে নাড়তে হবে কিছু ক্ষন পর নারকেল এর জল টা ও দিতে হবে।একটু ফুটতে শুরু করলে তার মধ্যে মাছ টা দিয়ে গ্যাস টা কম করে ২০ মিনিট ঢেকে রাখতে হবে।২০ মিনিট পর গরম মশলা গুঁড়া টা দিয়ে ২মিনিট রেখে উপর থেকে ঘী ও ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11044615




মন্তব্যগুলি