মাটন রোগুন জোশ (Mutton Rogan josh)

#goldenapron2
#Post -9
#State- Jammu Kashmir
মাটন রোগুন জোশ (Mutton Rogan josh)
#goldenapron2
#Post -9
#State- Jammu Kashmir
রান্নার নির্দেশ
- 1
কড়াই গরম হলে তাতে তেল ও ঘি দুটোই দিয়ে দিতে হবে আবার পিঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাঁজ তে হবে। পিঁয়াজ লাল হয়ে গেল তাতে মাটন টা দিয়ে ১০ মিনিট ভাঁজ তে হবে। ভাঁজ র সময় একটা পাতলা সুতি কাপড় এর মধ্যে ২ টো তেজ পাতা, ১ টা বড় এলাচ,৪ টে ছোট এলাচ,৪ টে লং,২ টুকরো দারচিনি,গোটা ধনে ১/২ চা চামচ,১/২ চা চামচ মৌরী সব মশলা গুলো কাপড়ের মধ্যে বেঁধে দিতে হবে।১০ মিনিট মাংস রান্না করার পর ২ কাপ জল দিয়ে নুন ও মশলা দিয়ে বাঁধা পুঁটলি টা জলে দিয়ে দিতে হবে। মাঝারী আঁচে ঢাকনা দিয়ে ৪৫ মিনিট রান্না করতে হবে।
- 2
এবার ৪৫ মিনিট সময় এর মধ্যে দই টা ভালো করে ফেটিয়ে রাখতে হবে।এবার একটা শুকনো কড়াই দারচিনি,গোটা জিরে, বড়ো ও ছোট এলাচ, গোলমরিচ সবগুলো কে একটু নেড়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে।
- 3
৪৫ মিনিট পর ঢাকনা খুলে তাতে গুঁড়ো করে রাখা মশলা, দই,ও লাল লঙ্কা গুঁড়ো,কেসার দিয়ে ভালো করে নেড়ে এবার ৩০ মিনিট রেখে দিতে হবে, মাঝারী আঁচে ঢাকনা বন্ধ করে ৩০ মিনিট পর কওড়া জল দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে। পরিবেশন এর আগে মশলার পোটলা টা বের করে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি