লাহোরি মটন (lahori mutton recipe in Bengali)

#goldenapron3
এবারের ধাঁধা দিয়ে আমি নিয়েছি মটন,টমেটো, আদা, শুকনো মেথি।
মটন খেতে কে না ভালোবাসে,এটি একটি পাকিস্তানের রান্না, রুটি, রাইস, পরটা সবার সাথে খেতে পারেন।
লাহোরি মটন (lahori mutton recipe in Bengali)
#goldenapron3
এবারের ধাঁধা দিয়ে আমি নিয়েছি মটন,টমেটো, আদা, শুকনো মেথি।
মটন খেতে কে না ভালোবাসে,এটি একটি পাকিস্তানের রান্না, রুটি, রাইস, পরটা সবার সাথে খেতে পারেন।
রান্নার নির্দেশ
- 1
মটন কে ভালো করে ধুয়ে তারপর মটনে আদারসুন বাটা মাখিয়ে ১/২ ঘন্টা ফ্রিজে রেখে দিন।
- 2
গ্যাস অন করে বড় হাড়ি বসান, হাড়ি গরম হলে তেল দিন।অতে তেজপাতা ও গরম মসলা,শুকনো লংকা দিন, তারপর পেঁয়াজকুচি দিয়ে নাড়ু। কাঁচালংকা কুচি দিন, অল্প আদারসুন বাটা দিয়ে ভালো করে নাড়ুন।
এবার মটন টা দিয়ে ৫ মিনিট কষুন। - 3
তারপর লংকাগুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নাড়ুন। টমেটোকুচি দিন। ভালো করে কষুন টমেটো নরম হয়ে এলে মটনে টকদই দিয়ে ভালো করে নাড়ুন,
হাল্কা আঁচে ঢাকা দিয়ে ২০ মিনিট রান্না হতে দিন। - 4
২০ মিনিট পর ঢাকনা খুলে দেখুন, মটন যদি না সেদ্ধ হয়ে ২ কাপ জল দিয়ে আবার ঢাকা দিয়ে ১০ মিনিট রান্না করুন।
মটন ভালো ভাবে সেদ্ধ হয়ে গেলে ওতে গরম মশলা গুঁড়ো, ধনে পাতাকুচি,শুকনো মেথি, পুদিনাপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে ৫ মিনিট রান্না করুন। - 5
তৈরি লাহোরি মটন
- 6
রুটি, পরটা, রাইসের সাথে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি