বাঁধাকপি চিকেন (badhakopi chicken recipe in Bengali)

mou bhattacharjee @cook_20477181
বাঁধাকপি চিকেন (badhakopi chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইয়ে এক কাপ জল ও নুন দিয়ে বাঁধাকপি টা ভাপিয়ে নিতে হবে | তারপর কড়াইয়ে সাদা তেল দিতে হবে|তেলটি গরম হয়ে এলে কেটেরাখা পেঁয়াজ থেকে অল্প পরিমান পেঁয়াজ দিতে হবে|একটু রসুন বাটা, একটু আদা বাটা দিতে হবে|
- 2
লাল লাল হয়ে এলে ভাপিয়ে রাখা বাঁধাকপি টা দিয়ে বেশ কিছুক্ষন ধরে নাড়তে হবে| বাধাঁকপিটাও যেন বাদামি হয়ে আসে|
- 3
তারপর কড়াইয়ে সর্ষের তেল দিতে হবে|তেল টা গরম হলে তাতে দারুচিনি, শুকনো লংকা, এলাচ, লবঙ্গ ফোড়ন দিতে হবে |তারপর পেঁয়াজ কুচি, আদাবাটা, রসুনবাটা দিয়ে ভালো করে নাড়তে হবে তারপর চিকেন ও সমস্ত মশলা দিয়ে ভালো করে কোষতে হবে|তারপর চেরা লঙ্কা ও ভাপিয়ে রাখা বাঁধা কপি দিয়ে চাপা দিয়ে রাখতে হবে এবং গ্যাস টি মিডিয়াম রাখতে হবে|
- 4
সিদ্ধ হয়ে এলে টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে পরিবেশন করো বাঁধাকপি চিকেন|
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11725662








মন্তব্যগুলি