ভেজ হরাভরা কাবাব(veg hara Bhara kebab recipe in Bengali)

#সবুজ রেসিপি
ভেজ হরাভরা কাবাব(veg hara Bhara kebab recipe in Bengali)
#সবুজ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু সেদ্ধে করে স্ম্যাশড করে নিতে হবে।
- 2
সমস্ত সবজি কেটে ভালো করে ধুয়ে নিতে হবে।কড়াইতে এক চামচ তেল দিয়ে তাতে মাঝারি আচেঁ রসুন ফোঁড়ন দিয়ে তাতে সবজি, কাঁচালঙ্কা আর নুন দিয়ে হাল্কা ভাপিয়ে নিতে হবে।
- 3
এবার ওই ভাপানো সবজি গ্রাইন্ডার মেশিনে হালকা গ্রাইন্ড করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মিহি পেস্ট না হয়।
- 4
এবার গ্রাইন্ড করা ওই সবজির মধ্যে একে একে সেদ্ধ আলু, কর্নফ্লাওয়ার, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,গরম মশলা গুঁড়ো, আমচুড় পাউডার,ব্র্যাডক্রাম্ব ও স্বাদমতো নুন মিশিয়ে মেখে নিতে হবে।
- 5
এবার হাতের তালুতে তেল মেখে ওই মিশ্রণ থেকে কাবার এর জন্য পুর নিয়ে চ্যাপ্টা আকাররের করে কাবাবের সাইজ করে নিতে হবে।ওদের ব্র্যাডক্রাম্বের গুঁড়োতে ডুবিয়ে একটা কোটিং দিন। কাজু বাদাম ছবির মতো করে কবাবের মাঝখানে গুঁজে দিন।এবার ওদের 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখুন।
- 6
এবার ওই কবাবকে ফ্রীজ থেকে বের করে ডুবো তেলে ভেজে নিয়ে গরম গরম সাজিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি