সুজির গোলাপ জামুন (soojir golap jamun recipe in Bengali)

#লকডাউন রেসিপি
সুজির গোলাপ জামুন (soojir golap jamun recipe in Bengali)
#লকডাউন রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইয়ে ঘি দিতে হবে| ঘি টা গরম হয়ে গেলে লিকুইড দুধ টা দিতে হবে| ওতে ২ চামচ চিনি দিয়ে দিতে হবে| তারপর দুধ টা একটু ফুটে উঠলে অল্প অল্প করে সুজি দিয়ে ভালো করে নাড়তে হবে|
- 2
তারপর সুজি ও দুধের মিশ্রণ টা যখন বেশ মাখা মাখা হয়ে আসবে তখন ওটা নামিয়ে নিতে হবে| একটু ঠান্ডা হয়ে এলে ছোটো ছোটো লেচি কেটে গোল গোল করে মিষ্টি বানাতে হবে |
- 3
তারপর সিরা বানানোর জন্য অন্য একটা বাটিতে ৩ কাপ জল গরম করতে হবে| জলটি গরম হয়ে এলে ওতে চিনি টা দিয়ে দিতে হবে| ফুটে এলে এলাচ গুলো দিয়ে দিতে হবে| যতক্ষণ না ওটা চিট চিট করছে ততক্ষন ওটাকে ফোটাতে হবে|
- 4
তারপর কড়াইয়ে তেল গরম করতে দিতে হবে|তেল গরম হয়ে এলে ওই মিষ্টি গুলো কে ভালো করে লাল করে ভাজতে হবে|
- 5
লাল লাল ভাজা হয়ে এলে সিরাটির মধ্যে মিষ্টি গুলো দিয়ে কিচুক্ষন ফোটাতে হবে|তারপর নামিয়ে ওটাকে প্রায় ১ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি