রভা আপ্পাম(rava appam recipe in Bengali)
#ইভিনিং স্ন্যাক্স
রান্নার নির্দেশ
- 1
নারকেল চাটনির জন্যে প্রথমে নারকেল, বাদাম কাঁচা লঙ্কা এক সাথে মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়ে তাতে নুন, ফেটানো দই মিশিয়ে নিতে হবে। করতে ১ চা চামচ তেল দিয়ে সরষে, কারি পাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ফরণের গন্ধ ছাড়লে দই র মিশ্রণ র ঢেলে দিতে হবে। তাহলে রেডী নারকেলের চাটনি
- 2
আপ্পাম র জন্যে ফেটানো দই আর সুজি এক সাথে মিশিয়ে নিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। তারপর ওই মিশ্রণে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, টম্যাটো কুচি, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
কড়া তে এক চা চামচ তেল দিয়ে কারি পাতা ও সরষে ফোড়ন দিতে হবে। ফরনের গন্ধ ছাড়লে ওই দই এর মিশ্রণে মিশিয়ে নিতে হবে।
- 4
আপ্পাম কড়া তে তেল ব্রাশ করে তাতে দই সুজির মিশ্রণ চামচ করে কড়া ওই খোপ গুলো তে দিয়ে দিতে হবে। গ্যাস কম করে রান্না টা করতে হবে।
- 5
৫ মিনিট পর চার ধার থেকে ছাড়তে থাকলে ছুরি দিয়ে উল্টে দিয়ে ওপর পিঠ টা তে আর একটু তেল দিয়ে আর ও ৫ মিনিট ভাজতে হবে। বেশ মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে।
- 6
ভাজা হয়ে গেলে সব নারকেল চাটনির সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (15)