বাড়িতেই তৈরি করে ফেলুন চিকেন স্টেক সাথে মাশরুম সস (Chicken steak with mushroom sauce recipe)

গরুর মাংস যারা খান না কিংবা যারা ডায়েটে আছেন, তাঁদের জন্য দারুণ সমাধান চিকেন স্টেক। তৈরি করতে সময় লাগে একেবারেই কম আর সাথে যদি যোগ হয় মাশরুম সস, তাহলে তো সোনায় সোহাগা। যারা ডায়েট করছেন, তাঁরাও নিশ্চিন্তে খেতে পারবেন মাখনের বদলে তেল ও ক্রিমটা বাদ দিয়ে। সব মিলিয়ে সকলের জন্যই দারুণ এক রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক...
#chicken_steak #mushroom_sauch #ummes_kitchen
ummekitchen.com

রান্নার নির্দেশ
- 1
চিকেন গ্রিল করে নিতে হবে গ্রিলিং মেশিনে অথবা বার্বিকিউ গ্রিলে। চুলাতে করতে চাইলে নন স্টিক প্যানে সামান্য তেল দিয়ে মিডিয়াম আছে মাংস ভাজতে হবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। পরে চুলার তাপ বাড়িয়ে ২-৩ মিনিট ভাজতে হবে রঙ ধরার জন্য।
- 2
সসের জন্য প্যানে বাটার নিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে মাশরুম দিয়ে দিতে হবে। লবণ, গোল মরিচ আর গরম মসলা দিয়ে কিছুক্ষণ ভেজে এতে ময়দা দিয়ে ভাজতে হবে।
- 3
এরপর চিকেন স্টক দিয়ে ভালো মত নেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে।
- 4
যখন কিছুটা ঘন হয়ে আসতে থাকবে তখন এতে ক্রিম দিয়ে ভালো মত কিছুক্ষণ নেড়ে আরো কিছুটা ঘন করে নামাতে হবে।
- 5
পরিবেশন করুন মাখনে সতে করা সবজির সাথে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি