এগলেস ব্রেড কাস্টার্ড পুডিং (eggless bread custard puding recipe in Bengali)

#goldenapron3
#প্রিয়জন স্পেশাল রেসিপি
এগলেস ব্রেড কাস্টার্ড পুডিং (eggless bread custard puding recipe in Bengali)
#goldenapron3
#প্রিয়জন স্পেশাল রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পাউরুটি গুলোর ধার কেটে বাদ দিয়ে, টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে হবে।
- 2
এবার একটা বাটিতে কাস্টার্ড পাউডার নিয়ে তার মধ্যে জল দিয়ে গুলে নিতে হবে।
- 3
এবার কড়াতে দুধ বসিয়ে এর মধ্যে চিনি দিয়ে নাড়তে হবে। দুধ ফুটে উঠলে, আগে থেকে গুলে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।ভালো করে ফুটিয়ে নিয়ে ঘন করে নিতে হবে।
- 4
এবার অন্য একটা পাত্রে চিনি দিয়ে ভালো করে নেড়ে ক্যারামেল করতে হবে।যে পাত্রে পুডিং জমানো হবে, সেই পাত্রে ক্যারামেল ঢেলে সেট হবার জন্য দু মিনিট ফ্রিজে রেখে দিতে হবে।
- 5
এবার কাস্টার্ড পাউডার মেশানো ঘন করা দুধের সঙ্গে অল্প অল্প করে পাউরুটির গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে
- 6
এবার আগে থেকে সেট করা ক্যারামেল এর মধ্যে দুধের মিশ্রণ দিয়ে ভালো করে ভালো করে দিয়ে ওপর থেকে ভালো করে মসৃণ করে দিতে হবে।
- 7
এবার একটা করার মধ্যে অল্প একটু জল দিয়ে ওর উপরে একটা স্ট্যান্ড রেখে তার মধ্যে যে পাত্রে ক্যারামেল সেট করা হয়েছে, সেই পাত্রটা রেখে ঢাকা দিয়ে ৩০ মিনিট ভাপিয়ে নিতে হবে। এরপর এটাকে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। এবার ইচ্ছেমত সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে এগলেস ব্রেড ক্যারামেল কাস্টার্ড পুডিং।
- 8
গ্রেট কাস্টার্ড
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (3)