আলুর চপ(aloor chop recipe in Bengali)

#goldenapron3
#সহজ
এবারের ধাঁধা দিয়ে আমি নিয়েছি বেসন আর চিলি এই দুটো উপকরণ দিয়ে আমি বানিয়েছি আলুর চপ।
আলুর চপ আমাদের কলকাতার খুবই জনপ্রিয় খাবার। এটা বানাতে খুব কম সময়ে লাগে।
আলুর চপ(aloor chop recipe in Bengali)
#goldenapron3
#সহজ
এবারের ধাঁধা দিয়ে আমি নিয়েছি বেসন আর চিলি এই দুটো উপকরণ দিয়ে আমি বানিয়েছি আলুর চপ।
আলুর চপ আমাদের কলকাতার খুবই জনপ্রিয় খাবার। এটা বানাতে খুব কম সময়ে লাগে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু কে সেদ্ধ করে, ম্যাশ করে নিন।
- 2
এরপর গ্যাস অন করে কড়া বসান ওতে অল্প তেল দিন, তেল গরম হলে ওতে ১ টা শুকনো লংকা আর পেঁয়াজ কুচি টা দিন,পেঁয়াজ কুচি হাল্কা লাল হলে কড়া দিয়ে তুলে ম্যাশ করে রাখা আলু তে দিন
- 3
তারপর ওতে হলুদ,লংকা গুঁড়ো,জিরা গুঁড়ো, নুন, বিট নুন, ধনে পাতা,কাঁচা লংকা কুচি, গরম মশলা, চাট মশলা সব দিয়ে ভালো করে মেখে নিন।
- 4
এরপর আলুর ছোট ছোট বল করে নিন।
- 5
হাতের চাটুতে আলুর বল গুলো রেখে একটু চ্যাপ্টা করে নিন।এইভাবে সব আলু গুলো করে নিন।
- 6
এবার একটা বড় বাটি তে বেসন নিন, ওতে অল্প নুন, অল্প লংকা গুঁড়ো, ১ চুটকি খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিন।
- 7
এরপর গ্যাসে কড়া বসান ওতে ২০০ গ্রাম তেল দিন। তেল গরম হলে চ্যাপ্টা করে রাখা আলু কে বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন।
- 8
দুই পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নিন।তারপর পেপারের উপর তুলে রাখুন
- 9
তৈরি গরম গরম আলুর চপ
- 10
গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (9)