পটল কষা(patol kosha recipe in Bengali)

Sampurna das @cook_12670759
রান্নার নির্দেশ
- 1
পটল খোসা ছাড়িয়ে অল্প চিরে নিন দু দিক থেকে
- 2
এবার প্যানে তেল গরম করে তাতে পটল দিয়ে দিন এবং ভালো করে ভাজুন
- 3
নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন এবং ঢাকা দিয়ে দিন
- 4
লালচে করে ভেজে তুলে নিন এবং ঐ তেলে জিরা তেজপাতা ফোড়ন দিন
- 5
পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন
- 6
আদা রসুন কুচি দিয়ে ভাজুন নুন ও হলুদ গুঁড়ো দিয়ে
- 7
টমেটো কুচি দিয়ে দিন এবং নরম হলে লাল লঙ্কার গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন
- 8
এবার পটল দিয়ে দিন এবং ভালো করে কষিয়ে নিন
- 9
চিনি ও গরম মসলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে পরিবেশন করুন
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12873114



মন্তব্যগুলি (4)