তেলের পিঠা/পুয়া পিঠা (poa pithe recipe in Bengali)

#আমার প্রথম রেসিপি
#bongkitchen
তেলের পিঠা/পুয়া পিঠা (poa pithe recipe in Bengali)
#আমার প্রথম রেসিপি
#bongkitchen
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চালের গুরা, সাদা তেল ২ চা চামচ, আর সামান্য পরিমাণে নুন দিয়ে ময়ান দিয়ে নিতে হবে।
- 2
তার পর গুড় টাকে গলিয়ে নিতে হবে। গ্যাসে চায়ের ক্যান বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে গুড় গুলো ভেঙ্গে দিতে হবে। গুড় গুলো গোলে গেলে নামিয়ে নিয়ে কিছুটা ঠাণ্ডা করে নিতে হবে।
- 3
তার পর সেই গলানো গুড় টা ময়ান করা চালের গুড়োর মধ্যে ঢেলে দিয়ে নাড়তে হবে।সাথে কিছুটা হালকা গরম জল অ্যাড করে মোটামুটি পাতলা একটা বেটার তৈরি করে নিতে হবে।মনে রাখতে হবে এই পিঠার বেটার বেশি পাতলা ও হবে না আবার বেশি পুরুও হবে না।মোটামুটি হতে হবে।
- 4
বেটার তৈরি হতে গেলে কমপক্ষে ৩ ঘণ্টা রেস্টে রেখে দিতে হবে।
- 5
৩ ঘণ্টা পর কড়াইতে তেল দিয়ে আগে ভালো করে গরম করে নিতে হবে।তারপর চুলার আঁচ কমিয়ে বেটার টা একটা মাঝারি মাপের হাতার সাহায্যে তেলে আস্তে করে ছাড়তে হবে।
- 6
কিছুক্ষন পর যখন ফুলে উঠবে তখন ঝাজরি দিয়ে উল্টে দিতে হবে।
- 7
২ পাশ ভালো করে ভাজা হয়ে গেলেই পরিবেশনের জন্য তৈরি পোয়া পিঠা বা তেলের পিঠা।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি