পাউরুটির গোলাপ জামুন (paurutir golap jamun recipe in Bengali)

Sabina Yasmin Pramanik @cook_24344613
পাউরুটির গোলাপ জামুন (paurutir golap jamun recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পাউরুটির টুকরো গুলোর বাদামি অংশ টা কেটে বাদ দিয়ে সাদা অংশ টা মিক্সি তে গুরা করে নিতে হবে।
- 2
তার পর তাতে গুরা দুধ ২চা চামচ চিনি মিশিয়ে নিতে হবে।
- 3
তারপর গরুর দুধ অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে।কিছুক্ষন সেট হওয়ার জন্য রেখে দিতে হবে।
- 4
অন্য দিকে চিনির সিরা বানিয়ে নিতে হবে।গরম জলে চিনি দিয়ে,এলাচ ফাটিয়ে তাতে দিয়ে চিনি গোলে যাওয়া অবধি নাড়তে হবে।
- 5
তারপর সেই ডো থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে দুই হাতের তালুতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিতে হবে।এখানে একটা জিনিষ মনে রাখতে হবে এই পর্যায়ে গোলা গুলো যেনো কোনো ভাবেই ফেটে না যায় ফেটে গেলে র মিষ্টি হবে না।
- 6
গোল করা হলে গেলে কড়াইতে তেল গরম করে গ্যাস কমিয়ে মিষ্টি গুলো ভেজে নিয়ে সিরায় ডুবিয়ে ৫ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিলেই তৈরি পাউরুটির গোলাপ জামুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12914000



মন্তব্যগুলি