সুজির পাটিসাপ্টা (soojir patisapta recipe in Bengali)
Soma banik @cook_14009892
রান্নার নির্দেশ
- 1
ময়দা সুজি 1/4 চা চামচ চিনি 1 চিমটি নুন ও খাওয়ার সোডা মিশিয়ে নিন। এবার দুধ ধীরে ধীরে যোগ করে ব্যাটার তেরী করে রাখুন।
- 2
বাকি চিনি খোয়া ক্ষীর নারকেল কোরা একসাথে কড়াতে পাক দিন। পুর এর মতো হয়ে এলে এলাচ গুড়ো মিশিয়ে নামিয়ে নিন। ঠান্ডা করে হাতে সামান্য তেল লাগিয়ে পুরটি দুভাগ করে পাকিয়ে লম্বা করে রাখুন।
- 3
এবার একটি নন স্টিক তাওয়া গরম করুন। সামান্য জলের ছিটা দিয়ে চারিদিক ছড়িয়ে জল শুকিয়ে নিন। এবার বেগুনের বোটা দিয়ে সাদা তেল তাওয়ার চারিদিক লাগিয়ে ব্যাটার ছড়িয়ে দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিন। 3 মিনিট পর উল্টো পিঠ একই ভাবে ভেজে পুরটি লম্বা লম্বি রেখে ছবির মতো করে ভেজে তুলুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13210461



মন্তব্যগুলি (2)