রান্নার নির্দেশ
- 1
প্রথমত এক্টি পাথরের চিংড়ি মাছ গুলো লাল মরিচের গুঁড়ি এবং লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে।
- 2
একটি প্যানে তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে তাতে চিংড়ি মাছ গুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছ গুলোর রং বদলে হয়ে গেলে নামিয়ে নিন।
- 3
একই তেল এ এইবার পেয়াজ কুচি গুলো হাল্কা ভেজে নিতে হবে। পেয়াজ গুলো ভাজা হয়ে গেলে তাতে লাল মরিচের গুঁড়ি লবণ এবং ১/৩ কাপ পানি দিতে হবে। মশলা তা ৪-৫ মিনিট এর মত কষিয়ে নিতে হবে।
- 4
মশ্লা কশে আসলে তাতে চিংড়ি মাছ গুলো দিতে হবে। এরই সাথে কাচা মরিচ, ফিশ সস এড করতে হবে। এটি ড্রাই হওয়া পর্যন্ত রান্না করতে হবে। গ্রেভি শুকিয়ে আসলে তাতে ধোনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতে হবে।
- 5
হয়ে গেলো তৈরি মজাদার চিংড়ি ভুনা
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13162308




মন্তব্যগুলি