ব্রাহ্মি শাকের বড়া (Brahmi saaker bora recipe in Bengali)

অনেকেই ব্রাম্ভি শাক ঠিক পছন্দ করেন না , বাচ্চারা তো খেতেই চায় না কিন্তু এই রেসিপি করলে ছোট থেকে বড় সবাই এক কথায় খেয়ে নেবে এটি একটি খুব পুষ্টিকর ও গুনাগুন সম্পন্ন রেসিপি তাছাড়াও রেসিপিটি খুবই চটজলদি ও মুখরোচক

রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে শাক নুন ও পিয়াজ হলুদ দিয়ে ভাল করে মেখে নিতে হবে যাতে সাগর জল বেরিয়ে যায়
- 2
জল বেরিয়ে গেলে ভাজা মসলা কালো জিরে ও শুকনো লঙ্কা গুঁড়ো এবং কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে
- 3
এরপর আদা-রসুন কুচি দিয়ে ভাল করে মেখে নিতে হবে
- 4
এরপর বেসন ও চালের গুড়ি দিয়ে দেখে নিতে হবে(জল দেবার কোন প্রয়োজন হবে না)
- 5
কড়াইয়ে তেল গরম করে বরার মত করে ডিপ ফ্রাই বা শ্যালো ফ্রাই করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ব্রাম্ভি শাক এর বরা
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)