আনারসের চাটনি(aanaroser chatni recipe in Bengali)

#তেঁতো / টক
শেষ পাতে চাটনি থাকলে কার না ভালো লাগে।শেষ পাতে চাটনি টা বর্তমানে বাঙালির কাছে টিক যেনো আটি ছাড়া আমের মতো।অসম্পূর্ণ।
আনারসের চাটনি(aanaroser chatni recipe in Bengali)
#তেঁতো / টক
শেষ পাতে চাটনি থাকলে কার না ভালো লাগে।শেষ পাতে চাটনি টা বর্তমানে বাঙালির কাছে টিক যেনো আটি ছাড়া আমের মতো।অসম্পূর্ণ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আনারস তাকে চোচা ছড়িয়ে চার ভাগ করে কেটে এক ভাগ আনারস কুচি করে কেটে মিক্সি তে ব্লেন্ড করে নিতে হবে।
- 2
তার পর কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।তেল গরম হলে গেলে চুলার আঁচ কমিয়ে কলোজিরে দিয়ে ফরণ দিতে হবে।
- 3
ফরণের পর তাতে আগে থেকে ব্লেন্ড করে রাখা আনারসের পেস্ট গুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে।
- 4
কিছুক্ষন নাড়ার পর তাতে প্রয়োজন মতো চিনি দিতে হবে।এখানে আনারস ত কতটা মিষ্টি বা কতটা টক তা বুঝে চিনি দিতে হবে।
- 5
চিনি থেকে জল ছেড়ে দিলে তখন কিছু চিনে বাদাম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে দিতে ঢেকে দিয়ে ২ মিনিট জ্বাল করে নিতে হবে।
- 6
২ মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে ঢেকে হবে জল টা শুকিয়ে জেলির মতো হয়েছে কি না।জেলির মতো হলে গ্যাস বন্ধকরে নামিয়ে নিলেই তৈরি আনারসের চাটনি।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (3)