কলিজা ভুনা
মজাদার এবং উপকারী খাবার
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে কলিজা ভালো করে সিদ্ধ করে নিয়ে পানি টা ফেলে দিতে হবে এবং আলাদা করে রেখে দিন। এবার আপনার ফ্রাইং প্যানে তেল দিয়ে আলু গুলি দিয়ে ভেজে নিয়ে আবারো আলাদা করে উঠিয়ে রাখুন । এবার সেই একই তেল এ এলাচ ও দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর পিয়াজ কুচি দিয়ে ভালো ভাবে নাড়ুন । পিয়াজ টি হালকা লাল করে নিবেন ।
- 2
এবার আদা বাটা, রসুন বাটা, কাচা মরিচ, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, ধনে ও জিরা গুঁড়া এবং লবণ দিয়ে ভালো ভাবে কষিয়ে নিতে হবে
- 3
এবার কলিজা ঢেলে দিয়ে মিক্স করে কিছুক্ষণ নেড়ে নিবেন। এরপর পানি দিয়ে কলিজা কে ভালো ভাবে সিদ্ধ ও নরম করে নিতে হবে । নরম হয়ে আসলে আস্তে আস্তে পানি কমতে থাকবে তারপর আপনার ভাজা আলু গুলি ঢেলে দিবেন ।
- 4
সব মিক্স করে আরও কিছুক্ষণ নাড়ুন এবং লবণ দেখে নিতে পারেন ঠিক আছে কিনা । হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি