সিনামান টুইস্ট (Cinneman twits recipe in Bengali)

#NoOvenBaking
মাষ্টার সেফ নেহা ম্যাডামের থেকে শেখা এই রেসিপিটি ওভেন ও ইষ্ট ছাড়া গাসেই বানানো।এবং খুব তাড়াতাড়ি অল্প উপকরণে প্রস্তুত করা যায়। খেতেও অসম্ভব সুন্দর। আবারো ধন্যবাদ দিতে চাই নেহা ম্যাডামকে সুন্দর এই রেসিপি শেখানোর জন্য।
সিনামান টুইস্ট (Cinneman twits recipe in Bengali)
#NoOvenBaking
মাষ্টার সেফ নেহা ম্যাডামের থেকে শেখা এই রেসিপিটি ওভেন ও ইষ্ট ছাড়া গাসেই বানানো।এবং খুব তাড়াতাড়ি অল্প উপকরণে প্রস্তুত করা যায়। খেতেও অসম্ভব সুন্দর। আবারো ধন্যবাদ দিতে চাই নেহা ম্যাডামকে সুন্দর এই রেসিপি শেখানোর জন্য।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বাদাম ও দারচিনি আলাদা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে।এবং ব্রাউন সুগার এর মধ্যে বাটার ও দারচিনি গুঁড়ো মিশিয়ে রেখে দিতে হবে।
- 2
একটি পাত্রে ময়দা, লবণ, চিনি, বেকিং পাউডার ও বেকিং সোডা এবং বাটার নিয়ে অল্প অল্প করে দই দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করতে হবে। এবং ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেট হতে দিতে হবে।
- 3
১০-১২ মিনিট পর ঢাকা খুলে ময়দাটা আরো একটু ভালো করে মেখে মসৃণ করে নিতে হবে।এবং চাকু দিয়ে চারটি সমান ভাগে ভাগ করতে হবে। একটা ভাগ নিয়ে অল্প ময়দা ছিটিয়ে একটু পাতলা এবং বড়ো করে বেলে নিতে হবে। এই ভাবে সব কটা রুটি বেলে নিতে হবে।
- 4
এরপর একটা রুটি নিয়ে তার ওপর ব্রাউন সুগার কোট করে ওপর দিয়ে আলমন্ড গুঁড়ো ছড়াতে হবে। ওই রুটির ওপর আরো একটা রুটি বসাতে হবে। এবং একই পদ্ধতিতে ওপর থেকে ব্রাউন সুগার ও আলমন্ড পাউডার দিয়ে আবারো একটা রুটি বসাতে হবে।এই ভাবে চারটে রুটি একে একে কোট করে বসাতে হবে।
- 5
তারপর রুটির মাঝখানে কিছুটা অংশ ছেড়ে চাকুর সাহায্যে চারিদিক থেকে ছোটো ছোটো অংশ সমান ভাগে কাটতে হবে। তার পর দুটো অংশ দুই হাতে নিয়ে উল্টো করে দু বার টুইস্ট করে শেষ ভাগটা আঙ্গুল দিয়ে চেপে নিতে হবে।
- 6
প্রত্যেক বার দুটো করে অংশ একই পদ্ধতিতে ঘুরিয়ে ঘুরিয়ে জুড়ে নিয়ে ফুলের আকার বানিয়ে নিতে হবে। ততক্ষণে একটা তলা ভারী পাত্রে কিছুটা লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ১০ মিনিট আগে থেকে প্রী হিট করে রাখতে হবে।
- 7
এরপর একটা থালা ভালো করে বাটার ব্রাশ করে নিতে হবে এবং টুইস্ট করা ফুল টা সাবধানে প্লেটের মধ্যে রেখে প্রী হিট প্যানের স্ট্যান্ড বসিয়ে ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে ৩০-৩৫ মিনিট বেক করতে হবে।
- 8
তারপর ঢাকনা খুলে বাটার ব্রাশ করে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি (9)