রসুন দিয়ে কলমি ডাল (rasun diye kolmi dal recipe in Bengali)

Kasturee Saha @kasturee_saha44
রসুন দিয়ে কলমি ডাল (rasun diye kolmi dal recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কলমি শাক ধুয়ে ভাপিয়ে নিন।মুসুর ডাল হলুদ দিয়ে সেদ্ধ করে নিন।
- 2
কড়াইয়ে তেল দিয়ে গরম হলে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন দিন।তারপর আগেই রসুন টা দিন, একটু ভাজা হলে একে একে পেয়াজ, আদা,টমেটো, কাচা লঙ্কা কুচি দিয়ে ভাজুন।ভাজা হলে লঙ্কা গুড়ো, হলুদ,জিরে গুড়ো, দিয়ে কষুন।
- 3
তেল ছেড়ে গেলে ভাপানো শাক দিন।আবার নেড়েচেড়ে সেদ্ধ ডাল ঢেলে দিন।নুন,চিনি দিন।জল দিন পরিমাণ মত।ঢাকা দিন।ফুটে গেলে নামিয়ে নিন।
- 4
ডাল টা একটু ঘন ঘন হবে।ভাত,রুটি উভয়ের সঙ্গে ই পরিবেশন করতে পারেন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13380762











মন্তব্যগুলি (3)