দই কাতলা (doi katla recipe in bengali)

#মাছের রেসিপি
একটা ভীষণ রকমের ভালো এবং হালকা মাছের রেসিপি যেটা গরম গরম ভাত বা মিষ্টি পোলাও এর সাথে জমে যাবে
দই কাতলা (doi katla recipe in bengali)
#মাছের রেসিপি
একটা ভীষণ রকমের ভালো এবং হালকা মাছের রেসিপি যেটা গরম গরম ভাত বা মিষ্টি পোলাও এর সাথে জমে যাবে
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছের পিস গুলো ভালো করে ধুয়ে 1 চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে মিনিট 15 রেখে দিয়ে সর্ষের তেল গরম করে ভালো করে ভেজে তুলে আলাদা করে রেখে দিতে হবে ।।
- 2
এবার ওই মাছ ভাঁজা র তেলে এই গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিতে হবে ।।
- 3
একটু নেড়ে চেড়ে তারমধ্যে পেঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে ভেজে তারমধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচালঙ্কা বাটা একে একে মিশিয়ে ভালো করে ভেঁজে নিতে হবে যাতে সব কাঁচা গন্ধ চলে যায় ।।
- 4
তারপর একে একে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শাহী গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে তেল ছাড়া অবধি ।।
- 5
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কাজুবাটা অল্প জলে গুলে প্রথমে মেশাতে হবে তারপর টকদই ভালো করে ফেটিয়ে মেশাতে হবে ।।
- 6
আবার কিছুক্ষণ ভালো ভাবে কষিয়ে জল এড করে সমস্ত মশলা মিশিয়ে তারপর ফুটতে শুরু করলে ভাঁজা মাছের টুকরো গুলো এড করে ঢাকা দিয়ে মিনিট 7 মতো ফুটতে দিতে হবে ।।
- 7
গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে অথবা মিষ্টি পোলাউএর সাথে খেতে পারেন ।।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (9)