ভেন্ডী চিংড়ি (bhendi chingri recipe in Bengali)

#মাছের রেসিপি
প্রতিযোগিতায় আজকে আমি খুব কম তেল মশলায় ও খুব কম সময়ে তৈরী একটি দারুন সুস্বাদু রেসিপি ভেন্ডী চিংড়ি শেয়ার করলাম।
ভেন্ডী চিংড়ি (bhendi chingri recipe in Bengali)
#মাছের রেসিপি
প্রতিযোগিতায় আজকে আমি খুব কম তেল মশলায় ও খুব কম সময়ে তৈরী একটি দারুন সুস্বাদু রেসিপি ভেন্ডী চিংড়ি শেয়ার করলাম।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে প্যান এ সরষের তেল দিতে হবে।তেল গরম হলে মাছ গুলো লবণ হলুদ দিয়ে মেখে হালকা লাল করে ভেজে নিতে হবে। এবার ওই তেল এই কালোজিরে, কাচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ফোরণ দিয়ে সরু করে কাটা আলু ও ভেন্ডি গুলো দিয়ে স্বাদমতো নুন দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা ভাজা হলে ওতে চিংড়ি মাছ গুলো দিয়ে আবার একটু নাড়তে হবে। এবার ১.৫ কাপ মতো জল দিয়ে ঢেকে দিতে হবে মাঝারি আচে।
- 2
১৫ মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু মাখা মাখা হবে তাই জল টা শুকিয়ে নিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)