ক্রিস্পি বেবিকর্ন (Crispy babycorn recipe in Bengali)

#ভাজার রেসিপি
সন্ধ্যেবেলা আমরা সবাই চায়ের সঙ্গে বা শুধু মুখে একটু ভাজাভুজি খেতে ভালোবাসি। আর সেটা যদি হয় ক্রিসপি কোনো ভাজা, তাহলেতো আর কোনো কথাই নেই। বেবিকর্ন এমনিতেই খুব উপকারী। তরকারি, স্যুপতো খাওয়াই হয়। আর যদি ক্রিসপি বেবিকর্ন বানানো হয়, তাহলেতো মজা দ্বিগুন হয়ে যায়।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেবিকর্ন গুলো ধুয়ে, লম্বালম্বি দু টুকরো করে কেটে নিতে হবে। এবং গরমজলে,নুন দিয়ে 2 মিনিট ভাপিয়ে নিতে হবে।সেদ্ধ করা যাবেনা।
- 2
এবার, বেবিকর্ন গুলো জল থেকে তুলে, রসুন বাটা, একটু নুন,লঙ্কা গুঁড়ো, একটু গরম মসলা গুঁড়ো মাখিয়ে রাখতে হবে 10 মিনিট।
- 3
এদিকে, কর্নফ্লাওয়ার, ময়দা, সোডা বাই কার্ব, একটু নুন, চিনি,দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপর সাদা তিল মিশিয়ে নিতে হবে ব্যাটারে।
- 4
কড়াইতে সাদা তেল গরম করে,বেবিকর্ন গুলো ব্যাটারে ডুবিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মুচমুচে এই মুখরোচক ভাজাটি খুবই ভালো লাগবে। নিজের পছন্দ মতো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)
Kheteo darun nischoi...Amio kichu notun try korechi dekhe comment dio ar bhalo lagle onusoron.