শাহী ডাল গোশত

#মিটমেনিয়া শাহী ডাল গোশত গরম ভাত/পোলাও/পরোটা দিয়ে খেতে দারুণ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে হাড়িতে তেল গরম দিয়ে আদা+রসুন+পেঁয়াজ বাটা দিতে হবে।এরপর হলুদ + মরিচ গুঁড়ো+কাশ্মীরী লাল মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভুনে নিতে হবে। কাশ্মীরী মরিচ দেয়াতে এর কালারটা আসবে অসাধারণ। হাতের কাছে না পেলে শুধু মরিচগুঁড়ো দিলেও হবে।
- 2
মসলা সব কষানো হলে গরুর মাংসটা দিয়ে দিতে হব।মাংস টা খুব ভালোভাবে কষানো হয়ে আসলে Shan শাহী বিফ মসলা পুরো প্যাকেট টা দিতে হবে।এভাবে ৩০ মিনিট রান্না করতে হবে।
- 3
এখন বুটের ডাল (৩-৪ ঘন্টা আগে ভিজিয়ে রাখা) মাংসে দিয়ে দিতে হবে।ডাল ও মাংস একসাথেই সিদ্ধ হয়ে যাবে। এরই ফাঁকে জায়ফল জয়ত্রী গুড়ো,আস্ত সাদা + কালো গোলমরিচ এবং টকদই দিয়ে দিতে হব। রান্না হবে ১ ঘন্টার মত।
- 4
অন্য প্যানে বাটার ও আস্ত পেঁয়াজ দিয়ে ভুনে নিতে হবে সামান্য।এরপর রান্না করা মাংসে ঢেলে দিতে হবে বাগাড় দেয়ার মত করে।পেঁয়াজ দেয়ার পর আরও ১৫ মিনিট মৃদুআঁচে রান্না হবে।
- 5
তৈরী হয়ে গেল মুখরোচক শাহী ডাল গোশত। গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ।
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (6)