রাধা বল্লভি, মিষ্টির দোকানের আলু তরকারি (radhaballabhi recipe in Bengali)

রাধা বল্লভি, মিষ্টির দোকানের আলু তরকারি (radhaballabhi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আলু বড় বড় করে কেটে নিন। মটর ভিজিয়ে রাখুন সারারাত। তারপর প্রেশার কুকারে তেল দিয়ে তাতে জীরে, শুকনো লঙ্কা, তেজ পাতা ও হিং ফোড়ন দিন।
- 2
এবার এতে কেটে রাখা আলু, ভিজিয়ে রাখা মটর, টমেটো ও বাকি মসলা গুলো দিন। হালকা ভেজে জল দিয়ে প্রেশার কুকার বন্ধ করে দিন।2-3 টা সিটি পড়লে বন্ধ করে দিন।
- 3
রাধা বল্লভি রর জন্য প্রথমে বিউলির ডাল টা কে ভিজিয়ে নিতে হবে ২-৩ ঘণ্টা।তারপর মিক্সি জার্ এ নিয়ে বেটে নিতে হবে স্মুথ করে।
- 4
কড়াই তে তেল দিয়ে তাতে হিং দিন তাতে ডাল বাটা তা দিয়ে দিন। সামান্য নাড়াচাড়া করে এতে নুন ও হলুদ মিশিয়ে দিয়ে ভাল করে নেড়ে মিশিয়ে দিন।ভাল করে নেড়ে ভেজে নিন জতক্ষন না পর্যন্ত কাঁচা গন্ধ টা যায়।নামিয়ে ঠান্ডা হতে দিন। কিছুটা ভাজা মসলা ছড়িয়ে দিন।
- 5
এবার একটা মিক্সিং বোল নিয়ে তাতে ময়দা তেল ও নুন নিন।আঙুলের সাহায্যে ঘষে ঘষে নিন। জতক্ষন না পর্যন্ত সেটা ভেজা বালির মতো হয়। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে সফ্ট একটা ময়দা মাখুন।
- 6
এবার নিজের সুবিধে মতো ময়দা নিয়ে তাতে ডালের মিশ্রণ টা পুর ভরে দিন।হালকা হাতে বেলে দিন যেন ফেটে না যায়।
- 7
এবার কড়াই তে তেল দিয়ে বেলে রাখা রাধা বল্লভি গুলো ভাল করে ভেজে তুলুন। আগে বানান তরকারি টা দিয়ে পরিবেশন করুন।
- 8
শীত কালে অনুষ্ঠানে এরম জলখাবার পেলে কার ইই না ভাল লাগবে
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)