চিকেন কাঠি কাবাব (Chicken kathi kabab recipe in Bengali)

Keya Mandal @cook_25675397
চিকেন কাঠি কাবাব (Chicken kathi kabab recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চিকেন ব্রেস্ট কে বোনলেস করে নিয়ে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে রাখতে হবে এবার লম্বা লম্বা স্ট্রিপ কাটতে হবে
- 2
স্ট্রিপ গুলোতে নুন গোলমরিচ খাবার সোডা লেবুর রস সাদা তেল মাখিয়ে ম্যারিনেট করতে হবে।
- 3
পিয়াজ আদা রসুন বেটে নিতে হবে।তারপর পিয়াজ আদা রসুন চিনি ভিনিগার মেথি পাতা চাট মশলা তন্দুরি মশলা লঙ্কা গুড়ো এক টেবিল চামচ সাদা তেল মাখন সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে চিকিনের গায়ে মাখিয়ে দিতে হবে ।
- 4
এবারে স্ট্রিপগুলো কাঠিতে গেঁথে নিতে হবে আঁচে প্যান বসিয়ে একটেবিল চামচ তেল দিয়ে কাঠিগুলো সাজিয়ে দিতে হবে।আঁচ কমিয়ে চাপা দিয়ে দিতে হবে একপিঠ হয়ে গেলে অন্য পিঠ ঘুরিয়ে দিতে হবে। এইভাবে ভাজা ভাজা হলে নামিয়ে নিতে হবে।
- 5
চাট মশলা লেবুর রস ছড়িয়ে ধনে পাতার চাটনির সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13943075



মন্তব্যগুলি (23)