রান্নার নির্দেশ
- 1
আমি স্যান্ড উইচ বানাবো বলে বাজার থেকে পাউরুটি কিনে এনেছি ।
- 2
এবার আমরা আলু মেখে নেব ।প্রথমে আমার আলুটা সিদ্ধ করে নেব ।এবং তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ভাজা মশলা দিয়ে আলু মেখে নেব।
- 3
এবার আমার বেসন টা মেখে নেব তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল, বেকিং সোডা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ।
- 4
পাউরুটির এক দিকে টমেটো সস আর এক দিকে মাখা আলু ভালো করে লাগিয়ে নেব ।
- 5
এবার দুটি কে জোড়া করেগরম তেলে ভেজে নেব ।আপনারা চাইলে যেমন খুশি আকারে কেটে নেবেন ।
- 6
ভাজার পরে এটিকে টমেটো সস কিংবা সরষে সস দিয়ে পরিবেশন করবেন ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13952930










মন্তব্যগুলি (2)