নাড়কেলি ইলিশ।

পূজোর আয়োজনে মাছের রেসিপিগুলো আমার ভীষণ প্রিয়।আজ নিয়ে এলাম নাড়কেলি ইলিশ রেসিপি।
নাড়কেলি ইলিশ।
পূজোর আয়োজনে মাছের রেসিপিগুলো আমার ভীষণ প্রিয়।আজ নিয়ে এলাম নাড়কেলি ইলিশ রেসিপি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিতে হবে।হাড়িতে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি ভেজে বেরেস্তা করে তুলে রাখতে হবে।
- 2
এরপর ঐ তেলে দুটো তেজপাতা দিয়ে একটু ভেজে,তারপর এতে পেয়াজবাটা দিয়ে ভাজতে হবে।পেয়াজ বাটা একটু বাদামি রং এর হয়ে আসলে এতে আদা বাটা,জিরাবাটা ও স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে।
- 3
এরপর মশলা কষে উপরে তেল উঠে আসলে এতে নাড়কেলের দুধ দিয়ে দিতে হব।১০ মিনিট মাঝাড়ি আঁচে রান্না করতে হবে।
- 4
মশলা একটু ঘন হয়ে আসলে এতে ইলিশের টুকরো ও কাচামরিচ গুলো চিরে দিয়ে ঢেকে দিতে হবে।৫ মিনিট পর মাছের টুকরোগুলো উল্টে দিয়ে আরো পাঁচ মিনিট ঢেঁকে রাখতে হবে।
- 5
এরপর ঢাকা খুলে উপরে পেয়াজ বেরেস্তা ছড়িয়ে গরম গরম নাড়কেলি ইলিশ পরিবেশন করুন ভাত কিমবা লুচির সঙ্গে।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (12)