মিনি ব্রেড কাপ আপ্পাম (mini bread cup appam recipe in Bengali)

মিনি ব্রেড কাপ আপ্পাম (mini bread cup appam recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম ময়দা সূজি ওটস সামান্য দই ও জলদিয়ে ভিজিয়েরাখতে হবে ৷বিনসফুলকপি ভাপিয়ে সবজি কেটে রাখতে হবে | ১৫মিনিট ঢেকে. রেখে তাতে সেদ্ধ করা সবজি ও কুচানো সব সবজিগুলি, নুন,ও হার্বস দিতে হবে I
- 2
এবার পাউরুটি ১টা পিস করে নিয়ে, বেলে একটা গোল চাকতি দিয়ে কেটে মাখন লাগিয়ে রাখতে হবে | প্যান গরম করতে দিয়ে ইনোটা এবারে ঐ আপপাম ব্যাটারে মেশাতে হবে | এক চামচ গরম তেল দিতে হবে ৷
- 3
আপ্পাম প্যান গরম করেপাউরুটির গোল টুকরোর মাখন লাগা দিকটা প্যানের নীচের দিকে দিয়ে ওপরে আপপামের মিশ্রণ টা দিতে হবে এবং প্যান ঢাকা দিতে হবে | ওপরে চীজ কুরিয়ে ৫-৬ মিনিট পর উল্টে আবার ঢাকা দিয়ে ২ মিনিট পর নামিয়ে পরিবেশন করতে হবে |
- 4
এভাবে ৬টা পাউরুটির পিস দিয়ে ৬টি মিনি কাপ আপ্পাম বানিয়েছি | আর বাকি গুলোকে কাপ ছাড়াই আপ্পাম প্যানে দিয়ে এক পাশ হয়ে গেলে তেল ব্রাশ করে,উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে আপপাম বানিয়েছি এবং টমেটো সস দিয়ে পরিবেশন করেছি |
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (11)