চিকেন ইয়াখনি পোলাও(chicken yakhni pulao recipe in Bengali)

পাকিস্তান ও বাংলাদেশের জনপ্রিয় একটি পদ হলো এই পোলাও। বিরিয়ানির থেকে বানাবো সহজ এবং একটু লাইট হচ্ছে ইয়াখিনি পোলাও। একদিন লাঞ্চ বা ডিনারে এটা বানিয়ে খেয়ে দেখুন আশাহত হবেননা।

রান্নার নির্দেশ
- 1
সবার প্রথম ইয়াখনি বানাতে কড়াইতে জল গরম করে পিঁয়াজ রসুন কুঁচি, গোটা গরম মশলা, এক চামচ করে গোটা ধনে ও জিরে দিয়ে ফুটিয়ে চিকেন দিয়ে ১৫ মিনিট সেদ্ধ করে নিয়েছি।
- 2
এবার অন্য একটি পাত্রে তেলে আদা হলুদ ও রসুন কুঁচি দিয়ে পিঁয়াজ কুঁচি দিয়ে ভালো ভাবে ভেজে নিয়ে আধা সেদ্ধ মাংস গুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। টক দই, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়া, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন চিনি মিশিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা চাল দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি।
- 3
পরিমাণ মতন জল দিয়ে কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। একটা পাতি লেবুর রস মিশিয়ে নিয়েছি।
- 4
জল শুকিয়ে গেলে ওপরে পিঁয়াজ বেরেস্তা, এক চামচ ঘি ও এক চামচ কেওরা জল দিয়ে ২০ মিনিট দমে রেখেছি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (16)