পটেটো টুইস্টার

আমি রান্না করতে ভালবাসি। নতুন নতুন রান্না ট্রাই করতে পছন্দ করি। আমার আজকের এই প্রচেষ্টা একবারেই প্রথম, খেতে ঠিকই হয়েছে তবে দেখতে তত পারফেক্ট হয়নি। তবুও নতুন কিছু শেয়ার করার জন্যই এই রেসিপি দিলাম। নতুন একটি আলুর স্ট্রীট ফুড যা হচ্ছে স্পাইরাল করে আলু কেটে একটি কাঠিতে গেঁথে ডুবোতেলে ভাজতে হয়। শুধু লবন মেখেও ভাজা যায় অথবা ময়দা ও বেশনের গোলায় ও ডুবিয়ে ভাজা যায়।
#রান্না

রান্নার নির্দেশ
- 1
আলু ছিলে বা না ছিলে করা যায়। আমি দুটো ছিলে নিয়েছি আর দুটো আছোলা রেখেছি। তার পরে আলুগুলোকে ছূরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্পাইরাল করে কাটতে হবে। এক ধরনের স্পাইরাল কাটার পাওয়া যায়, সেটা থাকলে সুবিধা হয়।
- 2
আলু কাটা হয়ে গেলে লম্বা কাঠিতে ঢুকিয়ে নিতে হবে। এবার শুধু লবন মাখিয়ে অথবা গোলা বানিয়ে উপর থেকে গোলা ঢেলে তার পর ভাজতে হবে। আমি দুভাবে ই ভেজেছি।
- 3
একটি বাটিতে গোলা বানানোর সব উপকরন নিয়ে পানি মিশিয়ে একটু পাতলা গোলা করে নিন। গোলাটা আলুর উপর থেকে ঢালুন। এরপর ভেজে নিন। চারদিক ভাজা হয়ে হালকা বাদামী রং ধরলে তেল ঝরিয়ে উঠিয়ে নিন। সস সহ গরম গরম পরিবেশন করুন।
Made this recipe? Share a Cooksnap!
Let C Naseem A know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি