ফুলকপি, সিম, আলু দিয়ে কাতলা মাছের ঝোল

কাতলা মাছে ভালো প্রোটিন ও ফ্যাটি অ্যাসিড, আর সবজিতে ফাইবার ও ভিটামিন — এই ঝোল হালকা কিন্তু পুষ্টিকর খাবার।
ফুলকপি, সিম, আলু দিয়ে কাতলা মাছের ঝোল
কাতলা মাছে ভালো প্রোটিন ও ফ্যাটি অ্যাসিড, আর সবজিতে ফাইবার ও ভিটামিন — এই ঝোল হালকা কিন্তু পুষ্টিকর খাবার।
রান্নার নির্দেশ
- 1
কাতলা মাছের টুকরো ধুয়ে সামান্য হলুদ-লবণ মাখিয়ে তেলে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।
- 2
একই প্যানে ২ চা চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা নরম করুন। আদা-রসুন বাটা দিন, গন্ধ বের হলে হলুদ ও লাল মরিচ গুঁড়া ছিটিয়ে কষান।
- 3
আলু, সিম আর ফুলকপি দিয়ে ২–৩ মিনিট নেড়ে নিন, যাতে মসলা সবজির সাথে লেগে যায়।
- 4
ভাজা মাছের টুকরো সাবধানে বসিয়ে দিন।
- 5
ঢেকে দিয়ে ১½–২ কাপ পানি দিন এবং লবণ দিন। ঢাকনা দিয়ে মধ্যম আঁচে ১২–১৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না আলু-সিম সেদ্ধ হয়ে আসে।
- 6
নামিয়ে কাঁচা মরিচ ও ধনেপাতা ছিটিয়ে গরম গরম ভাতের সাথে দিন।
Tips
ফুলকপি শেষ দিকে দিলে এগুলো বেশি গলে যাবে না; আমি শুরুতেই দিয়েছি, এতে — ঝোলটা মিষ্টি-নরম হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি