এগ ড্রপ স্যুপ (Egg drop soup recipe in bengali)

Suparna Mandal @Suparna_2011
এগ ড্রপ স্যুপ (Egg drop soup recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
সব কিছু ধুয়ে কুচিয়ে রাখুন। সব উপকরণ গুলো এক জায়গায় সাজিয়ে রাখুন
- 2
কড়া তে তেল গরম করে তাতে রসুন কুচি দিন। ১০-১৫সেকেন্ড পর বাকি সব উপকরণ দিয়ে দুবার টস করে নিন। তারপর জল ঢেলে, নুন দিয়ে ফুটতে দিন
- 3
ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিন। সিদ্ধ হলে ঠাণ্ডা আধ বাটি জলে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিন। এবার একটা ডিম ফেটিয়ে দিয়ে দিন। ডিম দেওয়ার সময় অন্য হাত দিয়ে ফুটন্ত সুপ নাড়তে থাকুন। তাহলে ওইরকম সাদা ক্রীমি ব্যাপার টা আসবে।একটু ঘন হলে গোলমরিচ গুঁড়ো, মাখন আর স্যালাড সীজলার দিয়ে নামিয়ে নিন। ইচ্ছা হলে ফ্রেশ ধনে পাতা বা পুদিনা পাতা দিতে পারেন। গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14088799






মন্তব্যগুলি (6)