কলিফ্লাওয়ার পপকর্ন (cauliflower popcorn recipe in Bengali)

Subhasree Santra @cook22091994
কলিফ্লাওয়ার পপকর্ন (cauliflower popcorn recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ফুলকপি ছোটো টুকরো করে কেটে লবণ জলে ২মিনিট ভাপিয়ে নিন।
- 2
তারপর ফুলকপির মধ্যে ১টেবিল চামচ ময়দা,১টেবিল চামচ কর্ণফ্লাওয়ার,স্বাদ অনুযায়ী লবণ,১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো মাখিয়ে ১০মিনিট রাখুন।
- 3
এবার বাকি ময়দা,কর্ণফ্লাওয়ার,আদা রসুন বাটা,লঙ্কা গুঁড়ো,গোলমরিচ গুঁড়ো অল্প জল দিয়ে গুলে একটা মাঝারি ঘনত্বের ব্যটার বানিয়ে নিন।
- 4
ম্যারিনেট করা ফুলকপির টুকরো গুলো ব্যাটারে ডুবিয়ে তারপর স্বাদ অনুযায়ী লবণ মেশানো ব্রেড ক্রাম্বসে একবার কোট করে পপকর্ন গুলো বানিয়ে নিন।
- 5
কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে পপকর্ন গুলো সোনালী করে ভেজে তুলে নিন।
- 6
যেকোনো আড্ডায় চা এর সঙ্গে পরিবেশন করুন।এছাড়াও ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে কেচাপ সহযোগে ও পরিবেশন করতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14089904











মন্তব্যগুলি (14)