নিরামিষ ফুলকপির রেজালা(niramish foolkopir rezala recipe in Bengali)

নিরামিষ ফুলকপির রেজালা(niramish foolkopir rezala recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ফুলকপি টুকরো টুকরো করে কেটে জলে ভাল করে ধুয়ে অল্প করে একটু ভাপিয়ে নিতে হবে ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে
- 2
এবার কড়াইতে এক টেবিল চামচ মত সাদা তেল বা যেকোনো রিফাইন অয়েল দিয়ে ফুলকপি গুলো হাল্কা ভেজে নিতে হবে
- 3
এবার একটি মিক্সিং জারে 2 টেবিল চামচ পোস্ত 2 টেবিল চামচ চারমগজ ও আর দশটা কাজু দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নিতে হবে তারপর সামান্য দুধ ও কিসমিস দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নিতে হবে
- 4
এবার কড়াইতে আবার কিছুটা রিফাইন অয়েল দিয়ে গোটা গরম মসলা ও সামান্য জৈত্রী ফোড়ন দিতে হবে তারপর মিক্সিতে করা মসলার পেস্টটি দিয়ে দিতে হবে এই সময় পরিমাণ মত লবণ ও হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মসলাটি ভালো করে কষিয়ে নিতে হবে
- 5
মসলাটি ভালো করে কষানো হয়ে গেলে জলের পরিবর্তে দুধ দিয়ে ফুটিয়ে নিতে হবে ও তারপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে এইসময় হাফ চা চামচ চিনি ও দেওয়া যেতে পারে
- 6
একটি বাটিতে সামান্য দুধ নিয়ে তাতে কয়েকটি কেশর ভিজিয়ে রাখতে হবে ফুলকপি গুলো ভালো মত সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে দুধে ভেজানো কেশরটি দিয়ে দিতে হবে ও হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, চার-পাঁচ ফোঁটা গোলাপজল ও 1 চা চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে তৈরি হয়ে গেল নিরামিষ ফুলকপির রেজালা উপর থেকে ধনেপাতা কুচি সাজিয়ে পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (9)