টম ইয়াম চিকেন স্যুপ (tom yum chicken soup recipe in Bengali)

#শীতকালীনস্যুপ
শীতকাল মানেই একটু গরম গরম স্যুপ হলে আর কিছু চাইনা। তারপর যদি এরকম স্যুপ হয়ে তাহলেতো আর কোনো কথাই নেই।
টম ইয়াম চিকেন স্যুপ (tom yum chicken soup recipe in Bengali)
#শীতকালীনস্যুপ
শীতকাল মানেই একটু গরম গরম স্যুপ হলে আর কিছু চাইনা। তারপর যদি এরকম স্যুপ হয়ে তাহলেতো আর কোনো কথাই নেই।
রান্নার নির্দেশ
- 1
সবার প্রথমে ৩ টে টমেটোর পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর একটা শসপ্যানে তেল অথবা বাটার গরম করে তাতে ক্রাস্ড গার্লিক দিতে হবে।
- 2
চিকেন গুলো তার মধ্যে দিয়ে দেব। হালকা সতে করে তাতে টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবারে এর মধ্যে বিন্স, গাজর আর সুইট কর্ণ দিয়ে দেব।
- 3
তারপর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো,চিলি ফ্লেক্স, চিলি পাউডার,এক চিমটে হলুদ, স্বাদ মতো নুন দিতে হবে।
- 4
এবার আপেল সিডার ভিনেগর দিয়ে দেব। এগুলো ভালো করে মিশিয়ে নিলেই আমাদের হেল্দি টমেটোর সুপ তৈরী হয়ে যাবে।
- 5
সবশেষে ১টা টমেটো গোল স্লাইস করে কেটে সুপের ওপর বসিয়ে দেব আর পার্স্লে পাতা কুচি ছড়িয়ে সার্ভ করতে হবে।😊
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)