চিংড়ি কুমড়ো চচ্চড়ি (Chingri kumri chocchori recipe in Bengali)

Rajeka Begam @cook_24974251
চিংড়ি কুমড়ো চচ্চড়ি (Chingri kumri chocchori recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কুমড়ো মাঝারি করে কেটে নিতে হবে।পিয়াঁজ কুঁচি করে নিতে হবে। রসুন কুচি করে নিতে হবে।লঙ্কা চিরে নিতে হবে।
- 2
চিংড়ি মাছ ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিতে হইবে।তারপর একটি পাত্রে পরিমাণমতো জল নুন হলুদ দিয়ে চিংড়ি সেদ্ধ করে নিতে হইবে।তারপর জলঝড়িয়ে রাখতে হবে।
- 3
একটি পাত্রে সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে পিয়াঁজ কুমড়ো চিংড়ি রসুন কুঁচি নুন সব একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে আঁচ কমিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো চিনি দিয়ে ২০০ গ্রাম মতো জল দিয়ে ঢাকা দিতে হবে।
- 4
জল শুকিয়ে তেল বেরিয়ে এলে গ্যাস বন্ধ করে দিতে হবে।তারপর ভাত বা রুটি দিয়ে পরিবেশন করিয়ে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14106144









মন্তব্যগুলি (6)