প্যান ফ্রায়েড গোলাপ চিকেন মোমো (pan fried golap chicken momo recipe in Bengali)

প্যান ফ্রায়েড গোলাপ চিকেন মোমো (pan fried golap chicken momo recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দাতে সামান্য নুন ও তেল দিয়ে মিশিয়ে শক্ত করে মেখে নিতে হবে,তারপর তার থেকে বড় তিনটি লেচি কেটে ঢাকা দিয়ে রাখতে হবে
- 2
তারপর চিকেনের মধ্যে পেঁয়াজকুচি,লঙ্কাকুচি,ধনেপাতা ও ক্যাপ্সিকাম কুচি,গোলমরিচ গুঁড়ো ও আদা-রসুনবাটা দিয়ে পরিমাণমতো নুন ও চিনি দিয়ে মেখে নিতে হবে
- 3
এবারে ময়দার লেচি নিয়ে বড় রুটির মতো বেলে নিয়ে তার উপর একটা ছোট বাটি দিয়ে বা একটা ঢাকনা দিয়ে ছোট করে গোল করে কেটে নিতে হবে
- 4
এবারে কেটে নেওয়া টুকরোগুলো একটার উপর আরেকটা এইভাবে 3টি টুকরো দিয়ে লম্বা করে চিকেনের পুর দিয়ে লম্বা করে মুড়ে আলতো হাতে এক দিক থেকে মুড়ে আরেকদিক অবধি মুড়ে একটু জল লাগিয়ে শেষের মুখটা বন্ধ করে নিতে হবে
- 5
এবারে কড়াইতে একটু বেশি পরিমানে তেল গরম করে তাতে গড়ে রাখা মোমোগুলো দুপিঠ লালচে কড়া করে ভেজে তুলতে হবে
- 6
তারপর ওই তেলেই একটু আদা ও রসুনকুচি দিয়ে ভেজে টমেটো সস ও ভিনিগার আর পরিমাণমতো নুন ও চিনি দিয়ে একটু মিশিয়ে তাতে ভাজা মোমো দিয়ে মিশিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)
darun korecho...
Sundor..
Amar recipe gulo bhalo lagle comment and reaction dio..