চিকেন বিরিয়ানী (chicken biriyani recipe in Bengali)

চিকেন বিরিয়ানী (chicken biriyani recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন গুলো কেটে পছন্দ মতো টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
- 2
এবারে টকদই সহ সব রকমের মসলা শুধু পেঁয়াজ বাদ দিয়ে সব একসাথে চিকেনের মিশিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখতে হবে ১ঘন্টা। এবং পোলাও এর চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।
- 3
১ঘন্টা পরে, একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিবো বেরেস্তা মতো,এবারে পেঁয়াজ ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে দিবো, এবং গোটা গরম মসলা গুলো দিয়ে একসাথে সব মিশিয়ে নেড়েচেড়ে নিবো এবং ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে চিকেন কষিয়ে নিবো।
- 4
এবারে চিকেন কষানো হয়ে গেলে পোলাও এর চাল টা রান্না করে নিবো। সেজন্য একটি হাঁড়িতে ২টে চামচ সয়াবিন তেল, সামান্য লবণ দিয়ে পানি ফুটিয়ে তাতে চাল গুলো দিয়ে দিবো,চাল ফুটে উঠলে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি তেল চারটা ধুয়ে ছড়িয়ে রাখবো ঠান্ডা হতে।
- 5
এবারে চিকেন কষে গেলে নামিয়ে রাখবো। এবং আরেকটি ননস্টিক হাঁড়িতে সামান্য তেল মেখে তাতে কষানো চিকেন গুলো বিছিয়ে দিবো,তার উপর রান্না করা পোলাও এর চাল গুলো বিছিয়ে দিবো, এবং উপরৈ কিছু পেঁয়াজ বেরেস্তা,আলু বোখারা, কিসমিস, কাঁচামরিচ ফালি,ঘি,কেওড়া জল ও সামান্য পানি তেল খুলে নেয়া জাফরান ফুড কালার ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে হাঁড়ির নিচে তাওয়া বসিয়ে বিরিয়ানি দমে দিবো ১০মিনিটের জন্য লো আঁচে।
- 6
১০মিনিট পর ঢাকনা তুলে বিরিয়ানি নেড়েচেড়ে নিবো।
- 7
সবশেষে সার্ভিং ডিশে ঢেলে গরম গরম পরিবেশন করবো দারুন স্বাদের চিকেন বিরিয়ানি।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (2)