নবাবী বাদশাহী মালাই পনির (Nawbabi Badshahi Malai Paneer Recipe in Bengali)

নবাবী বাদশাহী মালাই পনির (Nawbabi Badshahi Malai Paneer Recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পেঁয়াজ 5 মিনিট সিদ্ধ করে তারপর জল ঝরিয়ে নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। চারমগজ, কাজু আর পোস্ত একসাথে পেস্ট বানিয়ে নিতে হবে।
- 2
প্রথমে অল্প সাদা তেল দিয়ে পনির টা হালকা ফ্রাই করে তুলে নিতে হবে।এরপর 2 টেবিল চামচ বাটার আর 2টেবিল-চামচ রিফাইন তেল দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে প্রথমে রসুন বাটা তারপর পেয়াজ বাটা, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 3
এরপর কাজু পোস্ত চার মগজ বাটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে ফেটানো টক দই দিয়ে একটু কষাতে হবে ।তারপর ফ্রেস ক্রিম এবং দুধ দিয়ে দিতে হবে। গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা পনির দিয়ে দিতে হবে। কোন জল ইউজ করার প্রয়োজন নেই।
- 4
এরপর চিজটা গ্রেট করে দিতে হবে ।কাঁচা লঙ্কা চেড়া ও 1 টেবিল চামচ বাটার ও কসৌরি মেথি ছড়িয়ে দিতে হবে।1 টেবিল চামচ কেওড়া জল এবং 1 টেবিল চামচ গোলাপজল দিয়ে দু মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিতে হবে।
- 5
তুমি তৈরী হয়ে গেলো আমার রেসিপি "নবাবী বাদশাহী মালাই পনির"।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)