ফুলকপি ডাটা ফ্রাই

#রান্না
বিকেলের নাস্তায় এই ফুলকপির ফ্রাই আর চা হলে কিছুই লাগেনা।আমরা বেগুন দিয়ে বেগুনি খাই,ঠিক একই রকম রেসিপি এটি শুধু ফুলকপির ডাটা দিয়ে করা হয়েছে।
ফুলকপি ডাটা ফ্রাই
#রান্না
বিকেলের নাস্তায় এই ফুলকপির ফ্রাই আর চা হলে কিছুই লাগেনা।আমরা বেগুন দিয়ে বেগুনি খাই,ঠিক একই রকম রেসিপি এটি শুধু ফুলকপির ডাটা দিয়ে করা হয়েছে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ফুলকপির যে সবুজ ডাটা গুলো থাকে সেগুলো সুন্দর করে কেটে ছেঁটে পরিস্কার করে ভালো করে ধুয়ে নিবো। এবং একটি হাঁড়িতে সামান্য লবণ দিয়ে পানি ফুটিয়ে তাতে ফুলকপির ডাটা গুলো সিদ্ধ করে নিবো।
- 2
ডাটা গুলো সিদ্ধ হয়ে গেলে পানি ঝড়িয়ে ঠান্ডা করে নিবো এবং বেসন, লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ,বেকিং পাউডার ও গোলমরিচ গুঁড়া,আদা রসুন বাটা একসঙ্গে মিশিয়ে পরিমাণ মতো নরমাল পানি দিয়ে একটি বেশি ঘন ও না বেশি পাতলা ও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিবো।
- 3
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে ফুলকপির বাটা গুলো ব্যাটারে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। এবং হালকা বাদামি করে ভেজে নিবো এবং টমেটো সস ও লেটুস পাতা দিয়ে সাজিয়ে এর সাথে পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)