মেথি পপকর্ন (Methi popcorn recipe in Bengali)

Susmita Ghosh @Mitas_kitchen
মেথি পপকর্ন (Methi popcorn recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পাত্রে কুচানো মেথি শাক নিয়ে তার মধ্যে জোয়ান,কালো জিরে,লঙ্কা গুঁড়ো,হলুদ গুরো,নুন,চিনি দিতে হবে
- 2
তারপর বেসন,কর্নফ্লাওয়ার দিয়ে পরিমাণ মত জল দিয়ে শুকনো করে মাখতে হবে যাতে মাখা টা একদম শুকনো হয়
- 3
এবার ওই মাখা থেকে একদম অল্প অল্প করে নিয়ে ছোট্ট ছোট্ট পপকর্ন আকারে গড়ে নিতে হবে
- 4
এবার একটা কড়াই গ্যাস এ বসিয়ে গরম হলে তার মধ্যে সাদা তেল দিতে হবে
- 5
তারপর ওই পপকর্ন গুলো দিয়ে মাঝারি আঁচে লাল মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে
- 6
তৈরি আমাদের মেথি পপকর্ন এবার চা কিংবা কফির সাথে গরম গরম পরিবেশন করতে হবে মেথি পপকর্ন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14443029











মন্তব্যগুলি (12)