ব্রোকলি স্যুপ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে স্যুপ রান্নার হাড়িতে বাটার দিয়ে রসুন কুচি দিতে হবে।চাইলে তেল ও ব্যবহার করা যাবে বাটারের বদলে।
- 2
এরপর বাটারে রসুন কুচি দিয়ে ভাজতে হবে।
- 3
রসুন ভেজে বাদামি রং এর হয়ে আসলে এতে চিকেন স্টক ঢেলে দিতে হবে।চিকেন স্টক ফুলে উঠলে এতে টুকরো করে কাটা ব্রোকলি ও স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে এবং ঢেকে রান্না করতে হবে ১০ মিনিট।
- 4
১০ মিনিট পর ঢাকনা খুলে,ব্রোকলি সিদ্ধ হওয়ার পর,আধা কাপ পানিতে কর্ণফ্লাওয়া গুলে,স্যুপে ঢেলে দিতে হবে।
- 5
এরপর স্যুপ নেড়ে ঘন হয়ে আসলে এতে গোলমরিচ গুড়া দিয়ে নামিয়ে গরম গরম সার্ভ করুন ভীষণ মজার ব্রোকলি স্যুপ।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14468062






মন্তব্যগুলি (3)