মুচমুচে বেগুনি
#ঝটপট
ঝটপট বিকেলের নাস্তায় বেগুনির তুলনা নেই।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেগুন কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিবো এবং স্বাদমতো লবণ মাখিয়ে রাখবো।
- 2
এবারে বেগুনির ব্যাটার তৈরি করে নিবো। সেজন্য একটি বোলে বেসন,স্বাদমতো লবণ, বেকিং পাউডার, লাল মরিচের গুঁড়া মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটি মোটামোটি ঘন ব্যাটার তৈরি করে নিবো। এবং বেগুনের পিস গুলো ব্যাটারে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিবো।
- 3
এবং মুচমুচে করে লাল করে ভেজে গরম গরম পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14469534






মন্তব্যগুলি (2)