সাজনা দিয়ে নলা মাছের ঝোল।

গর্বিত বাঙালি কনটেস্টের তৃতীয় সপ্তাহে আমি বর্ণমালা 'স' বেঁছে নিয়েছি।
সাজনা দিয়ে নলা মাছের ঝোল।
গর্বিত বাঙালি কনটেস্টের তৃতীয় সপ্তাহে আমি বর্ণমালা 'স' বেঁছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এবং সাজনা ডাটা বেঁছে নিতে হবে।আলুয় ছিলে টুকরো করে কেটে নিতে হবে
- 2
রান্নার হাড়ি চুলায় বসিয়ে প্রথমে তেল দিতে হবে।এরপর এতে পেয়াজবাটা দিয়ে ভাজতে হবে।পেয়াজ ভেজে তেল উঠে আসলে এতে হলুদগুড়া, মরিচগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে।আধা কাপ পানি দিয়ে মশলা কষাতে হবে।
- 3
এরপর মশলা কষে আসলে ধনেগুড়া ও জিরাগুড়া দিতে হবে।এক কাপ পানি দিয়ে আলু ও সাজনা ডাটা দিতে হবে।এরপর নেড়ে ঢেকে রান্না করে হবে ১৫ মিনিট।এর মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
- 4
আলু সিদ্ধ হয়ে এতে তরকারীতে প্রয়োজন মতো ঝোলের জন্যে পানি দিতে হবে।এরপর মশলায় জ্বাল উঠলে মাছগুলো দিয়ে নেড়ে,ঢেকে রান্না করতে হবে ১০ মিনিট।
- 5
১০ মিনিট পর ঢাকনা খুলে,কাচামরিচ ফালি দিয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস মজাদার সাজনা ডাটা দিয়ে নলা মাছের ঝোল তৈরী।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)