সবজির আচার

গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ তৃতীয় সপ্তাহে বর্ণমালা থেকে আমি 'স' বেছে নিয়েছি।
শীত যাই তাই করতে করতে চলেই গেল, শীতের সবজি গুলো এখন সারাবছরই পাওয়া যায়,তবে শীতকালে যেরকম ফ্রেশ সবজি পাওয়া যায়,তা পাওয়া যায়না,তাই শীতের টাটকা সবজির স্বাদ সারাবছর পেতে তৈরি করে ফেললাম সবজির আচার।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে পছন্দ মতো সবজি বাছাই করে নিবো এবং ছোট ছোট কিউব টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ ও লবণ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিবো,এতে করে সবজি পানি ছেড়ে দিবে, এবং ১৫ মিনিট পর বাড়তি পানি টা থেকে ফেলবো এবং সবজি গুলো ফ্যানের বাতাসে শুকিয়ে নিবো।
- 2
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে গোটা সরিষা ও তেজপাতা ফোরণ দিবো এবং সাথে পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া,জিরা গুঁড়া,আমচূর পাউডার,চিলি ফ্লেক্স,সরিষা বাটা,দিয়ে মসলা টা কষিয়ে নিবো।মসলা কষে গেলে এতে সবজি গুলো দিয়ে ৫/৬ মিনিট হালকা নেড়ে নামিয়ে ঠান্ডা করে নিবো।
- 3
এবারে সবজি আচার সংরক্ষণ করার জন্য শুকনা পরিস্কার বয়ামে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গোটা শুকনো মরিচ ও রসুনের কোয়া দিয়ে সবজি আচার টা দিয়ে মুখ বন্ধ করে ১বছর ফ্রীজে সংরক্ষণ করা যায়। অতুলনীয় স্বাদের এই আচার ছোট বড় সবাই পছন্দ করেন। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)