মাটন চাপলি কাবাব (Mutton Chapli Kebab Recipe in Bengali)

স্ট্রিট ফুড আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। আজকের এই স্ট্রিট ফুডটি পাকিস্তানের অত্যন্ত বিখ্যাত স্ট্রিট ফুড এবং স্ন্যাক্স হিসাবে নিজেদের জন্য বা পার্টির মেনু এই দুইয়ের ক্ষেত্রেই বাড়িতে বানিয়ে থাকি। আর যেহেতু কাবাব আমাদের অত্যন্ত পছন্দের তাই এই ডিশটিও আমাদের অন্যতম পছন্দের ডিশ। ‘চাপলি’ শব্দটির উৎস ইরানি শব্দ ‘চাপরিখ’ থেকে যার অর্থ হল ‘চ্যাপ্টা।’ নামের সঙ্গে সামন্জস্য রেখে এই কাবাব মূলত হাল্কা, গোলাকার এবং চ্যাপ্টা হয়।
এই কাবাব মিন্সড বিফ, ল্যাম্ব বা মাটন দিয়ে তৈরী হয়। আমি মিন্সড মাটন দিয়ে বানালাম।

রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে সব উপকরণ দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে।
- 2
এবার ৩০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 3
৩০ মিনিট পর এই মিশ্রণ হাতের তেলোতে নিয়ে চ্যাপ্টা বড় গোলাকার করে নিতে হবে।
- 4
এবার এই কাবাব প্যানে তেল দিয়ে মিডিয়াম লো আঁচে যতক্ষণ না পুরোপুরি হচ্ছে ততক্ষণ এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে।
- 5
ভাজা হয়ে গেলে তুলে পেপার ন্যাপকিনের উপর রাখতে হবে। তেল শুষে গেলে পছন্দমত সাজিয়ে সারভ করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (17)