চোলিস্তানি চিকেন(cholistani chicken recipe in Bengali)

#Foodyy_Bangali_cookpad
এটি একটি পাকিস্তানের রেসিপি। হুবহু এক না হলেও ওই জাতীয়।
চোলিস্তানি চিকেন(cholistani chicken recipe in Bengali)
#Foodyy_Bangali_cookpad
এটি একটি পাকিস্তানের রেসিপি। হুবহু এক না হলেও ওই জাতীয়।
রান্নার নির্দেশ
- 1
চিকেন টাকে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে রাখবেন
- 2
গ্যাস মিডিয়াম হাই করে করাই তে ঘি গরম করুন (একটু বেশি করেই দেবেন) ঘি গরম হলে চিকেন এর পিস গুলো দিয়ে দিন ভালো করে ভাজতে হবে
- 3
পিঙ্কি আভাস টা চলে গিয়ে সাদা হয়ে আসবে তখনই আদা রসুন বাটা দিন ভালো করে ভাজতে থাকুন চিকেন আর আদা রসুন একসাথে
- 4
অনেক টা টমেটো দিন দু টুকরো করে কেটে (টমেটো ছোটো করে কেটে দেবেন না তাহলে পরে টমেটোর স্কীন টা তুলে নিতে সুবিধা হবে) (1 কেজি চিকেন এর জন্য 6 পিস টমেটো প্রায়) একটু নুন দিয়ে করাই ঢেকে দিন
- 5
4-5 মিনিট পরে ঢাকনা খুলে টমেটোর স্কীন গুলো ধীরে ধীরে তুলে নিন.. গ্যাস এর flame এবার সিমে করে করবেন
- 6
গ্যাস এবার সিমে করে করবেন.. টমেটো ভালো ভাবে গলে গেলেই গোলমরিচ, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, গরম মশলা, আর ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষাতে থাকুন ঢাকনা দিয়ে
- 7
চিকেন সিদ্ধ হয়ে আসলেই টকদই ভালো করে ফেটিয়ে দিন সাথে বেস কয়েক টা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে আর ও 4-5 মিনিট ঢেকে রাখুন.
- 8
ঘি পুরো ভেসে উঠলেই বুঝবেন রান্না শেষ প্রায়.. নুন টা চেক করবেন আর ধনেপাতা আর কাশৌরিমেথি দিয়ে গ্যাস অফ করে 5 মিনিট ঢেকে রাখুন।। এই রান্না তে হলুদ আর পিয়াজ লাগে না
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি