আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল (Aloo kopi diye macher jhol recipe)

Mou Chatterjee @cook_29043991
আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল (Aloo kopi diye macher jhol recipe)
রান্নার নির্দেশ
- 1
প্রথমের মাছে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে. তারপরে আলুকে চার টুকরো করে কেটে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রাখতে হবে
- 2
কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছ আর আলু ভাল করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে, অর্ধেক পেঁয়াজ কুচি ও ভাল করে ভেজে তুলে রাখতে হবে
- 3
তারপরে পিঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে করতে হবে কষতে হবে, তার মধ্যে হলুদ ধনে লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে ভাল করে নাড়তে হবে টমেটো কুচি দিয়ে দিতে হবে এর সাথে
- 4
স্বাদমতো নুন দিয়ে ভাল করে নাড়িয়ে দরকার হলে একটু জল দিতে পারেন তারপরে আলু গুলো দিতে হবে, তারপরে ক্লাস মতন গরম জল দিয়ে জল টাকে ফুটতে দিতে হবে জল ফুটে গেলে তারপরে গ্যাস কমিয়ে দিতে হবে,
- 5
আলু সেদ্ধ হয়ে গেলে মাছ গুলো দিয়ে একবার ফুটিয়ে নিয়ে ওপর থেকে ভাজা পেঁয়াজ গুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15071822



মন্তব্যগুলি