কিমা স্টাফড পেঁয়াজ রিং (Keema stuffed peyanj ring recipe in Bengali)

SNEHA NANDY @snehamnandy
কিমা স্টাফড পেঁয়াজ রিং (Keema stuffed peyanj ring recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চিকেন কিমাটাকে নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে মেখে রেখে দেব.
- 2
3 টে বড় সাইজের পেঁয়াজকে রিং আকারে কেটে নেব. একটা প্লেটে ময়দা ও নুন নিয়ে হালকা করে পেঁয়াজ রিং গুলো কোট করে নেব.
- 3
এরপর ডিম ফাটিয়ে তারমধ্যে ময়দা, কর্ণফ্লাওর, ব্রেড ক্রামস দিয়ে একটা মোটা ব্যাটার তৈরী করে নেব.
- 4
এরপর কড়াতে তেল গরম হতে দেব লো ফ্লেমে.
- 5
পেঁয়াজ এর রিং গুলোতে কিমার পুর ভরে আগে থেকে তৈরি করা ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নিলেই রেডি কিমা স্টাফড পেঁয়াজ রিং. ভাজার সময় ফ্লেম সবসময়ই লো রাখতে হবে নইলে কিমার পুর ভেতরে কাঁচা থেকে যাবে.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15082285



মন্তব্যগুলি (4)